বিরল সৌন্দর্য
- শিপন আলম
জোছনা মাখা চাঁদের আলোয় গভীর নিশীথে
কাটছে সময় থাকছে ছবি সুখের স্মৃতিতে।
নদীর বুকে সুখের তুফান নৌকা ডুবুডুবু
উষ্ণ ক্ষণে শীতল পরশ মনটা উড়ুউড়ু।
ঝড়ো বাতাস বইছে আজি তুফান সদৃশ
জীবন মাঝে বিরল বটে সৌন্দর্য ঈদৃশ।
০৪-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।